সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৬
সুরমা মেইল নিউজ : অমর একুশে বইমেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপি থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বইমেলা প্রাঙ্গণে পর্যাপ্ত আলোর বন্দোবস্তও থাকবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কয়েকটি টিম মেলা প্রাঙ্গণ ও বাইরে অবস্থান করবে। আলোর স্বল্পতার কারণে গত বছর অভিজিৎ হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছিল। তাই এবার সেই ধরণের কোনো সমস্যা রাখা হয়নি। বইমেলা এলাকাজুড়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আর নিরাপত্তা দেবে ডিএমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
Design and developed by ওয়েব হোম বিডি