কুসুম-প্রসেঞ্জিত অভিনীত ‘শঙ্খচিল’এপ্রিলে

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬

কুসুম-প্রসেঞ্জিত অভিনীত ‘শঙ্খচিল’এপ্রিলে

Manual1 Ad Code
P K

প্রসেঞ্জিত ও কুসুম শিকদার

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : কুসুম শিকদার এবং টালিউড অভিনেতা প্রসেঞ্জিত অভিনীত গৌতম ঘোষের নতুন সিনেমা ‘শঙ্খচিল’ মুক্তি পাবে এপ্রিলে। শঙ্খচিল নিয়ে প্রবল আশাবাদী অভিনেত্রী কুসুম শিকদার। ঢাকা ও ভারতের বিভিন্ন অংশে শুটিং হয়েছে শঙ্খচিলের। অক্টোবরেই শেষ হয়েছে কাজ।

Manual5 Ad Code

টেলিভিশনের পরিচিত মুখ কুসুমের বড় পর্দায় আত্মপ্রকাশ ‘গহিনে শব্দ’-র হাত ধরে। মাঝে আর একটাই ছবি, ‘লাল টিপ’। তারপর দীর্ঘ বিরতি।

Manual4 Ad Code

দীর্ঘ বিরতির কারণ সম্পর্কে কুসুম বলেন, ‘অপেক্ষা ছিল একটা ভাল গল্পের, একজন গুণী পরিচালকের তত্ত্বাবধানের। সেই চাহিদায় ফিরিয়েছেন একের পর এক অভিনয়ের প্রস্তাব।’

Manual4 Ad Code

শঙ্খচিলে অভিনয়ের সুযোগ সেই সমস্ত চাহিদাই মিটিয়েছে বলে জানালেন নায়িকা। ভাল গল্প, গৌতম ঘোষের মত পরিচালকের সঙ্গে বাড়তি প্রাপ্তি প্রসেঞ্জিতের বিপরীতে অভিনয়।

শঙ্খচিল মুক্তি নিয়ে উচ্ছ্বসিত কুসুম বলেন, অনেক দিন পর বড় পর্দায় ছবি মুক্তির খবরটা ভীষণ আনন্দের। পর্দায় নিজেকে দেখার অপেক্ষায় আছি।”

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code