নিজের হোটেলে আমির-সানি লিওন

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৬

নিজের হোটেলে আমির-সানি লিওন

Manual4 Ad Code

S A

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক: সাবেক পর্ন স্টার সানি লিওনকে লাঞ্চের আমন্ত্রণ জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। এতো বড় মাপের একজন অভিনয় শিল্পীর কাছ থেকে লাঞ্চের অফারটা কোনোভাবেই ছাড়তে নারাজ সানি। তাইতো স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে সরাসরি হাজির হলেন আমির খানের নতুন সিনেমা ‘দঙ্গল’ এর সেটে। সেখানে একসঙ্গে লাঞ্চ করেছেন তারা।

সোমবার আমিরের ‘দঙ্গল’-এর সেটে হাজির হয়েছিলেন সানি। নয়াদিল্লিতে এখন এই ছবির শুটিং চলছে। সানিও একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছেন। তাই সোজা পৌঁছে যান আমিরের ছবির সেটে।

জানা গেছে, নিজের হোটেলে সানি ও ড্যানিয়েলের সঙ্গে লাঞ্চ করেন আমির। তাদের মেনুতে নাকি ছিল বাটার নান। সেখানে সানির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মস্তিজাদে’ নিয়ে বেশ কিছু কথাও হয়েছে।

Manual8 Ad Code

সানি লিওন জানিয়েছেন, আমিরের সঙ্গে দেখা করা তার অসাধারণ অভিজ্ঞতা। লাঞ্চ শেষে আমিরের জড়িয়ে ধরাও তিনি মনে রাখবেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code