পাকিস্তান দূতাবাস প্রধানমন্ত্রীকে হত্যার ষড়য়ন্ত্র করছে: নৌ-মন্ত্রী

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৬

পাকিস্তান দূতাবাস প্রধানমন্ত্রীকে হত্যার ষড়য়ন্ত্র করছে: নৌ-মন্ত্রী

Manual7 Ad Code

Noow
সুরমা মেইল নিউজ : দেশে অবস্থিত পাকিস্তানী দূতাবাস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়য়ন্ত্র করছেবলে অভিযোগ করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহাজান খান। একই সাথে তাঁর সরকারকে ক্ষমতাচ্যুতকরারও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে জাতীয় শ্রমিকলীগের এক সমাবেশে মন্ত্রী এ অভিযোগ করেন। পাকিস্তান দূতাবাস নব্য কাশিমবাজার কুঁটিতে পরিণত হয়েছে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করতে পাকিস্তান সরকার ও দূতাবাস নানাভাবে ষড়য়ন্ত্র করছে। সেখানকার একজন কর্মকর্তা ভারতীয় মুদ্রাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। তারা সেখানে বসে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে, এই সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। এরআগে সকালে চট্টগ্রামে বিএসসি’র বোর্ড সভা শেষে সাংবাদিকদের নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান জানিয়েছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে অধিকতর কার্যকর ও শক্তিশালী করতে বিএসসির বহরে আরও ১৬টি জাহাজ কেনা হবে। এর মধ্যে ২০১৮ সালের মধ্যে ৬টি জাহাজ বহরে যুক্ত হবে। দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে নৌপথে কয়লা পরিবহনের পরিমাণ বাড়ায় শুধুমাত্র কয়লা পরিবহনের জন্য বাকি ১০টি জাহাজ কেনা হবে। নৌ পরিবহন সচিব অশোক মাধব রায় এবং বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক এইচ আর ভূঁইয়া উপস্থিতিতে বিএসসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বোর্ড সভায় বিএসসির দু’টি পুরনো জাহাজ বাংলার কাকলী ও বাংলার কল্লোল বিক্রির সিদ্ধান্ত হয় এবং বিএসসির কর্মকর্তা-কর্মচারিদের বর্ধিত বেতন-ভাতা অনুমোদন দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code