২২ মার্চ ইউপি নির্বাচন আ’লীগের প্রার্থীতার আহ্বান

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

২২ মার্চ ইউপি নির্বাচন আ’লীগের প্রার্থীতার আহ্বান

Manual1 Ad Code

union
সুরমা মেইল নিউজ : আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থীতা আহবান করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম দলীয় প্রতীকে চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পাওয়ার জন্য প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট থেকে দলীয় নির্দিষ্ট ফরমে আবেদনপত্র সংগ্রহ করে ১৪ ফেব্র“য়ারীর মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নিকট পৌঁছাতে হবে। নির্বাচনের প্রার্থী নির্বাচন ও নির্বাচনী কৌশল নির্ধারণে শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান জনাব আশফাক আহমদের সভাপতিত্বে তাঁর আম্বরখানাস্থ বাসায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন চেয়ারম্যান ও দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম খান। সভায় উপরোক্ত সিদ্ধান্তসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code