সিলেটে ওসমানীর ৩২ তম মৃত্যুবার্ষিকীতে জনতা পার্টির কর্মসূচী

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৬

সিলেটে ওসমানীর ৩২ তম মৃত্যুবার্ষিকীতে জনতা পার্টির কর্মসূচী

Manual3 Ad Code

51320
সুরমা মেইল নিউজ : মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টি কেন্দ্রীয় ও সিলেট জেলা মহানগর শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খানের নেতৃত্বে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সোমবার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যালয় জনতা ভবনে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপি কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেল ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।অলোচনা সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান এডবোকেট নুরুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখবেন সাধারন সম্পাদক মুজিবুর রহমান হিরু। এতে দলীয় নেতাকর্মী ও শুভানুদ্ধায়ী সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।এদিকে ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির সিলেট জেলা ও মহানগর কমিটির কর্মসূচী জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৫ ফেব্রুয়ারি) বাদ যোহর ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পন, জিয়ারত, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিকেল ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলীয় নেতাকর্মী ও ওসমানী অনুসারীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন জেলা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মতিন চৌধুরী ও মহানগর কমিটির সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code