পাঠানটুলায় মোবাইলে ফিল্ম দিখিয়ে ৪বছরের শিশুকে ধর্ষণ

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬

পাঠানটুলায় মোবাইলে ফিল্ম দিখিয়ে ৪বছরের শিশুকে ধর্ষণ

Manual1 Ad Code

images
সুরমা মেইল নিউজ : এই বর্বরতার শেষ কোথায় এবার সিলেট নগরীর পাঠানটুলায় মোবাইলে ফিল্ম দিখিয়ে ৪বছরের শিশুকে ধর্ষণ করেছে এক নারী লোভি তরুণ। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশু বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎধানীর রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর পাঠানটুলা ছয়ফুল মিয়ার কলোনীর চার বছরের এক শিশুকে একই কলোনীর বাসিন্দা আলী নূর মিয়ার ছেলে খোকন (১৮) ধর্ষণ করেছে। মঙ্গলবার দুপুরে শিশুটিকে মোবাইলে ফিল্ম দেখিয়ে পার্শবর্তী লাক্কাতুরা চা বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি কলোনীতে এসে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে তাকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, ধর্ষণের পর থেকে খোকন ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, রাতে বিষয়টি জেনেছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা সঠিক হলে দোষীকে গ্রেপ্তার করা হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code