হবিগঞ্জে দু’ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৬

হবিগঞ্জে দু’ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

Manual1 Ad Code

&&&&
সুরাম মেইল নিউজ : হবিগঞ্জ জেলার বাহুবলে বিদেশ যাওয়ার টাকা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

Manual8 Ad Code

শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্নানঘাট ইউনিয়নের মোদাহরপুর ও পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

আহতদের মধ্যে নোয়াঐ গ্রামের তবারক মিয়ার ছেলে ফিকলবিদ্ধ নুরুল হককে (৩০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এবং শওকত (৪০), খালেক (২৮), আলীনুর (২৫), আবিদ (২৫) ও সাহেদকে (২৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়- মাসখানেক আগে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের এক ব্যক্তি একই উপজেলার পাশের গ্রাম স্নানঘাট ইউনিয়নের মোদাহরপুর গ্রামের খুর্শেদ মিয়ার (৪০) কাছে বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দেন। খুর্শেদ মিয়া ঐ ব্যক্তিকে বিদেশ পাঠাতে ব্যর্থ হলে তিনি টাকা ফেরত চান। এ নিয়ে ইতোমধ্যে এলাকায় একাধিক সালিশ বৈঠক হলেও টাকা ফেরত দেননি খুর্শেদ মিয়া। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াঐ গ্রামের হাবিবুল্লাহ মেম্বারের এক ছেলে মোদাহরপুর গ্রামে গেলে খুর্শেদ মিয়ার লোকজন তাকে মারপিট করেন। এরই জের ধরে শনিবার সকালে উভয়গ্রামের লোকজন ফিকল ও লাটিসোঁটাসহ বিভিন্ন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

Manual4 Ad Code

পরে খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান- বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code