খালেদাকে ১০ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৬

খালেদাকে ১০ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ

Manual6 Ad Code

khaleda-zia
সুরমা মেইল নিউজ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় আগামী ১০ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন। এর আগে খালেদা জিয়ার আইনজীবীরা তাঁর পক্ষে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে সময়ের আবেদন করেন। অপরদিকে মামলার বাদী মমতাজ উদ্দিন মেহেদীর আইনজীবীরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, ‘এ মামলায় আদালতের সমন পেয়ে খালেদা জিয়ার পক্ষে আমরা হাজির হয়েছি। শারীরিক অসুস্থতার কারণে তিনি আজ আদালতে আসতে পারেননি। ধার্য করা পরবর্তী তারিখে অবশ্যই তিনি আদালতে আসবেন।’ মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এক আইনজীবীর করা রাষ্ট্রদ্রোহের মামলা আমলে নিয়ে গত ২৫ জানুয়ারি সমন জারি করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। আজ তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code