৪ শিশুহত্যা: এসআই বরখাস্ত-ওসির বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৬

৪ শিশুহত্যা: এসআই বরখাস্ত-ওসির বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

Manual2 Ad Code

Hobigonj (1)
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ৪ শিশু হত্যার ঘটনায় পুলিশের গাফলতির অভিযোগে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। তদন্ত প্রতিবেদনে একজনকে বরখাস্ত ও অপরজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

রোববার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের কাছে এ প্রতিবেদন দাখিল করা হয়।

Manual5 Ad Code

প্রতিবেদনে বাহুবল থানার এসআই জিয়াউর রহমান জিয়াকে বরখাস্ত করা হয়েছে এবং ওসি তদন্ত আব্দুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অপহরণ হয় ওই উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের আত্মীয় আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০)। ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি করেন জাকারিয়া শুভর বাবা ওয়াহিদ মিয়া। ১৬ ফেব্রুয়ারি এ ব্যাপারে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন নিহত মনির মিয়ার বাবা আব্দাল মিয়া। ১৭ ফেব্রুয়ারি বাড়ির পাশের ইছাবিল নামক স্থান থেকে ওই চার শিশুর মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করে পুলিশ।

Manual5 Ad Code

এ ঘটনার পর থেকেই বাহুবল থানা পুলিশের গাফলতি রয়েছে বলে নিহতের স্বজন ও অভিযোগ করে আসছেন।

Manual6 Ad Code

এর প্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারী হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুই দফা তারিখ পরিবর্তনের পর রোববার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code