সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৬

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার শহরের প্রবীণ আইনজীবী সৈয়দ আজিজুর রবের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ ১ লাখ ৭৫ হাজার টাকাসহ ৪৫ ভরি সোনার গহনা নিয়ে যায়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের উওর কলিমাবাদ এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আইনজীবী সৈয়দ আজিজুর রব জানান, ভোরে দেশীয় অস্ত্রসহ ১৫/২০ জন মুখোশধারী ডাকাত বাসার রান্নাঘরের জানালার শিক ভেঙে ভেতরে ঢোকে। দেশীয় অস্ত্রের মুখে ডাকাতরা তার ছোট ভাই ইনামুল রব (৩৮), মেয়ে লিজা (২২), লোপা (১৯), লিয়া (২১) ও কল্পনাকে (২৫) হাত-পা বেঁধে জিম্মি করে। এ সময় তারা ঘরের আলমারি ভেঙে নগদ ১ লাখ ৫৭ হাজার টাকা, ২৪ ভরি সোনার গহনা, চারটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি