‘ফ্যান’ এবার তেলেগুতে

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৬

‘ফ্যান’ এবার তেলেগুতে

Manual3 Ad Code

fan-jabra-song1455694289

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের আসন্ন ছবি ‘ফ্যান’ তামিলের পর তেলেগুতে ভাষান্তরের কাজও চলছে। আর এরইমধ্যে ছবিটির থিম সং ‘ভিরা ফ্যান’-এর কাজও শেষ হয়েছে। গানটির তামিল সংস্করণ ‘তাক্কারা ফ্যান’ গেয়েছেন নাকাশ আজিজ। তেলেগু ভার্সনেও তিনিই কণ্ঠ দিয়েছেন। যশরাজ ফিল্মস-এর অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করা হয় এটি। এদিকে নাকাশ আজিজের গাওয়া ‘ফ্যান’ তেলেগু ভার্সন হাজির। ‘ভিরা’ শীর্ষক গানের সুরটি এক কথায় সংক্রামক।’ ‘ফ্যান’-এর তেলেগু ভার্সনের নাম দেওয়া হয়েছে ‘জাবরা ফ্যান’। ‘ফ্যান’-এর কাহিনি আবর্তিত হয় দিল্লির এক তরুণকে ঘিরে, তার নাম গৌরব। যে কিনা মুম্বাইয়ে গিয়ে তার প্রিয় তারকা আরিয়ান খান্নার সাথে দেখা করার স্বপ্ন দেখে, সেই তারকার জন্মদিনে। গৌরব এবং আরিয়ান খান্নার দুটো চরিত্রেই অভিনয় করেছেন বলিউড বাদশাহ শাহ রুখ খান। ‘ফ্যান’ ছবিটির নির্দেশনা দিয়েছেন মনীষ শর্মা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপরা। ছবিটি ১৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা।
সূত্র: আইবিএন লাইভ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code