বিস্ফোরক মামলায়ও জামিন আরিফের

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

বিস্ফোরক মামলায়ও জামিন আরিফের

Manual5 Ad Code

148-640x408

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : সাবেক অর্থমন্ত্রী শাহ এএম এস ফেরর ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায়ও জামিন পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশন সাময়িক বহিস্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী। রবিবার সকাল পৌণে ১১টার দিকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসহাব উল্লাহ তার ১৫ দিনের জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২২ মার্চ উচ্চ আদালত থেকে কিবরিয়া হত্যা মামলায় ১৫ দিনের জন্য জামিন লাভ করেন আরিফ।

Manual7 Ad Code

হত্যা ও বিস্ফোরক উভয় মামলায় জামিন পাওয়ায় এখন আরিফুল হক চৌধুরীর কারামুক্তিতে কোন বাধা নেই বলে মনে করছেন তার অনুসারী নেতাকর্মীরা।

বিস্ফোরক মামলায় আরিফুল হকের জামিনের বিষয়টি জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আবদুর রকিব চৌধুরী।

তিনি জানান, আরিফুল হক চৌধুরী নিজের ও তার অসুস্থ মায়ের সুচিকিৎসার জন্য আদালতে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানী শেষে ১৫ দিনের জামিন মঞ্জুর করেন।

Manual5 Ad Code

বিস্ফোরক মামলার শুনানীতে আরিফুল হকের পক্ষে শুনানীতে অংশ নেন মঞ্জুর উদ্দিন আহমদ ফাহিম, সালেহ উদ্দিন আহমদ ও মনসুর উদ্দিন ইকবাল। সরকার পক্ষে ছিলেন পিপি সিরাজুল হক।

উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে আসামী করা হয় আরিফুল হক চৌধুরী। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তিনি হবিগঞ্জ আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রনালয় মেয়রের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code