হবিগঞ্জে নকল করার দায়ে ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৬

হবিগঞ্জে নকল করার দায়ে ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

Manual7 Ad Code

images
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের মাধবপুরে নকল করার অপরাধে ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে নিবার্হী ম্যাজিষ্ট্রেট উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম।

মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালিন সময়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম উপজেলা সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ও মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পরিদর্শনে যান। এ সময় নকল করার অপরাধে সৈয়দ সঈদ উদ্দিন কলেজের ৩ পরীক্ষার্থী ও শাহজালাল কলেজের ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক পংকজ রায় বলেন- ৩ জন পরীক্ষার্থী বিএম (কারিগরী শিক্ষা বোর্ডের)। এ বছর তারা আর পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে না। মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক তার কেন্দ্রে পরীক্ষার্থী বহিষ্কার হওয়ার কথা স্বীকার করেন।

Manual3 Ad Code

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন- পরীক্ষায় নকল করার অপরাধে তাদের বহিষ্কার করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code