অক্ষয়ের নাকি বৈধ ছিলেন না !

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬

অক্ষয়ের নাকি বৈধ ছিলেন না !

Manual3 Ad Code

images (2)

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউডের অক্ষয় কুমার লন্ডনের হিথরো বিমানবন্দরে আটক হয়েছিলেন। তার নতুন ছবি ‘রুস্তম’-এর শুটিংয়ের জন্য বুধবার লন্ডন গেছেন। কিন্তু বিমানবন্দরে নেমেই তাকে পড়তে হয় বিপাকে।

Manual3 Ad Code

অক্ষয়কে বিমানবন্দরে দুই ঘণ্টার মতো আটকে রাখা হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, অক্ষয়ের ভিসা নাকি বৈধ ছিল না। তাই ভিসার বৈধতা যাচাইয়ের জন্য তাকে এই আটক করা হয়।

একটি মিডিয়া রিপোর্টের দাবি, এই দীর্ঘ সময় অক্ষয়কে বিমানবন্দরের জেনারেল হোল্ডিং এরিয়ায় বসিয়ে রাখা হয়। সূত্রের আরও দাবি, অক্ষয়ের অনুরোধ সত্ত্বেও তাকে বিমানবন্দরের কোনও সংরক্ষিত স্থানে বসার ব্যবস্থা করে দেননি বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে তার লন্ডনে আসার কারণ সম্পর্কে নিশ্চিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করেই তাকে ছেড়ে দেওয়া হয়। যদিও এই পুরো ব্যপারটাকেই মিথ্যে বলেই উড়িয়ে দিয়েছেন অক্ষয়। ‘রুস্তম’-এর শুটিংয়ে ১৫ দিনের জন্য লন্ডন গেছেন এই খিলাড়ি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code