চুনারুঘাটে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬

চুনারুঘাটে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১

Manual2 Ad Code

download
সুরমা মেইল নিউজ : ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রশিদপুর স্টেশনের আউটারের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে বিসু সাঁওতাল (৪০) নামে এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। সে চুনারুঘাট উপজেলার দারাগাঁও চা-বাগানের পুরান টিলার বাসিন্দা প্রবণ সাঁওতালের ছেলে। শুক্রবার সকালে স্থানীয় লোকেরা এ লাশটি রেলপথে পড়ে থাকতে দেখে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেন।

এর সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বলেন, এ পথে রাতে চলাচলকারী কোন ট্রেনের নিচে কাটা পড়ে এ ব্যক্তির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Manual3 Ad Code

এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে শ্রীমঙ্গল রেলওয়ে থানায়। ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code