প্রিয় নায়িকার মৃত্যু, সহ্য করতে না পেরে ভক্তের জীবন শেষ

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬

প্রিয় নায়িকার মৃত্যু, সহ্য করতে না পেরে ভক্তের জীবন শেষ

Manual5 Ad Code

9

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক : প্রিয় অভিনেত্রী আত্মহত্যা করেছেন। এই মানসিক ধাক্কা সামলাতে না পেরে নিজেরও জীবন শেষ করে দিলেন রায়পুরের মধু মহানন্দ। বৃহস্পতিবার সকালে দুই বছরের সন্তানের চোখের সামনে আত্মহত্যা করেন তিনি। সেই সময় তাঁর স্বামী নকুল অফিসে ছিলেন। বিকেলেফিরে তিনি বাড়ির বাইরে থেকে বাচ্চার একটানা কান্নার আওয়াজ শুনতে পান। বারবার ডোরবেল বাজানোর পরও মধু দরজা না খুললে তিনি দরজা ভেঙে ঘরে ঢোকেন। এরপর দেখেন, সিলিং ফ্যান থেকে ঝুলছে মধুর দেহ এবং পাশেই তাঁদের ছেলে চিৎকার করে কাঁদছে। খবর পেয়ে পুলিশ এসে গ্রেপ্তার করে নকুলকে। কিন্তু পরে মধুর মা-‌বাবা জানা‌ন, ‘‌বালিকা বধূ’‌র প্রত্যুষা মধুর প্রিয় অভিনেত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন মধু। ১ এপ্রিল থেকে খুবই অবসাদগ্রস্ত ছিলেন। তার জেরেই তিনি আত্মহত্যা করে থাকবেন বলে মত তাঁদের। এরপর ছেড়ে দেওয়া হয় নকুলকে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code