ববির ‘বিজলী’তে শতাব্দী রায়

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৬

ববির ‘বিজলী’তে শতাব্দী রায়

Manual7 Ad Code
download

ববি ও শতাব্দী রায়

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা ববি এখন প্রযোজকও। এ পরিচয়ে তার প্রথম মিশনের নাম ‘বিজলি’। ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটিতে তিনি অভিনয় করবেন সুপারওম্যান চরিত্রে। চমকপ্রদ ব্যাপার হলো, ববির সঙ্গে থাকছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। শতাব্দী এখন রাজনীতি নিয়ে ব্যস্ত। পশ্চিমবঙ্গের বীরভূমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল থেকে ২০০৯ সালে সংসদ সদস্য হন তিনি। ‘বিজলি’র মাধ্যমে অনেকদিন পর চলচ্চিত্রে ফিরছেন শতাব্দী। এতে ৪৭ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা যাবে বিজ্ঞানী ড. জেরিন চরিত্রে। এ প্রসঙ্গে ইফতেখার চৌধুরী জানান, ‘বিজলী’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন শতাব্দী রায়। ছবিটির মহরতে যোগ দিতে আগামী ২৩ এপ্রিল ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বিজলি’র মহরত হবে। ছবিটিতে ববির সঙ্গে জুটি বাঁধভেন কলকাতার উদীয়মান নায়ক রণবীর। এরই মধ্যে তারা ফটোশুটে অংশ নিয়েছেন।

Manual1 Ad Code

ইফতেখার চৌধুরী এর আগে ‘খোঁজ-দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অগ্নি’, ‘অগ্নি-২’ প্রভৃতি ছবি পরিচালনা করে আলোচনায় এসেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code