নাশকতা মামলায় দুই মির্জাসহ ৭ জনের জামিন

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৬

নাশকতা মামলায় দুই মির্জাসহ ৭ জনের জামিন

Manual3 Ad Code

2 Mirzaসুরমা মেইল নিউজ : রমনা থানার নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৭ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ এপ্রিল) জামিন আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হাসান মোল্লা। এদিন সকালে তারা ওই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ মামলায় ম্যাজিস্ট্রেট আদালত থেকেও জামিনে ছিলেন তারা। মামলার তদন্ত কর্মকর্তা মামলাটিতে চার্জশিট দাখিল করলে বিচারের জন্য নথি ওই আদালতে বদলি করা হয়। আগামী ২৬ মে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। জামিন মঞ্জুরের বিষয়টি বাংলামেইলকে অবহিত করেছেন ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, ২০১৩ সালের ডিসেম্বর মাসে কথিত নাশকতার অভিযোগে রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code