বন্ধুকে হত্যার দায়ে বন্ধুর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৬

বন্ধুকে হত্যার দায়ে বন্ধুর মৃত্যুদণ্ড

Manual3 Ad Code

downloadসুরমা মেইল নিউজ : চট্টগ্রামের লালখান বাজারে বন্ধুকে হত্যার দায়ে জাহেদ মাহমুদ (২৬) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নুর এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জাহেদকে আদালতে হাজির করা হয়।

Manual3 Ad Code

চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর মো. ফকরুদ্দিন চৌধুরী জানান, ২০১১ সালের ১৮ ডিসেম্বর জাহেদ মাহমুদ তার বন্ধু কফিল উদ্দিনকে নিয়ে লালখান বাজারসংলগ্ন পাহাড়ে ঘুরতে যান। ঘুরাঘুরির একপর্যায়ে কফিলকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে বন্ধুর ল্যাপটপ, মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যান জাহেদ। ঘটনার পরদিন কফিলের বাবা জাহেদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলার শুনানি শেষে খুনের ঘটনা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে জাহেদ মাহমুদকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code