৪৭ বছরেও ‘মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ জেনিফার

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৬

৪৭ বছরেও ‘মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ জেনিফার

Manual1 Ad Code

Jennifer-Anistonবিনোদন ডেস্ক : বর্তমানে বিশ্বজুড়ে উঠতি সুন্দরী তারকাদের অভাব নেই। কিন্তু সবাইকে পেছনে ফেলে ‘মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ খেতাব জিতেছেন ৪৭ বছরের অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। হলিউডের এ তারকাকে ২০১৬ সালের ‘মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ খেতাব দিয়েছে পিপলস ম্যাগাজিন। তবে এ খেতাব পাওয়ার খবর শুনে খুবই বিষ্ময় প্রকাশ করেছেন এ অভিনেত্রী। তিনি মনে করছেন তাকে একটু বেশিই প্রশংসা করা হয়েছে। পিপলস ম্যাগাজিনে নিজের প্রতিক্রিয়া জানিয়ে জেনিফার অ্যানিস্টন বলেন, ‘হায় ঈশ্বর’ এটি কি হলো! এরপর তিনি বলেন- যদিও বিষয়টি খুবই আনন্দের তবে আমার কাছে এটি এখন ছেলেমানুষি ব্যাপার। এ অভিনেত্রী জানান, গত কয়েক বছর তিনি তার বাহ্যিক সৌন্দর্যের বিষয়ে খেয়াল রাখছেন। বিশেষ করে তার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয়েছেন তিনি। তার মতে, শারীরিক কসরত করেই আজ তিনি এতটা সুন্দর হতে পেরেছেন।  সিনেমায় শুরুর দিকে একজন এজেন্ট অ্যানিস্টনকে বলেছিলেন তিনি অনেক মোটা। এরপর থেকেই নিজের শরীরের প্রতি যত্নবান হন এ অভিনেত্রী। নিজের ডায়েটের বিষয়ে এ অভিনেত্রী জানান, তার ডায়েটের মেন্যু খুবই ভয়াবহ। তিনি শুধু মিল্ক শেক এবং ফ্রেঞ্চ ফ্রাই খান। নিজে ‍সুন্দরী খেতাব পেলেও নিজের ‘বিউটি আইকন’ হিসেবে গ্লোরিয়া স্টেইনেম, লরেন হাটন এবং ব্রিজিত বার্দতকে মনে করেন অ্যানিস্টন।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত বছর ‘মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন অভিনেত্রী সান্দ্রা বুলক।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code