নিমিষেই দূর হোক চোখের নিচের কালো দাগ!

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬

নিমিষেই দূর হোক চোখের নিচের কালো দাগ!

Manual1 Ad Code

images (1)লাইফস্টাইল : মুখের সৌন্দর্য ম্লান করে দেয় ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ। রাত জাগা, অতিরিক্ত টেনশন করাসহ নানা অনিয়ম কিংবা হরমোনাল সমস্যার দরুন চোখের নিচে কালো দাগ পড়ে। এই দাগ দূর করার জন্য বাজারে অনেক পণ্য পাওয়া যায়। কিন্তু এসব পণ্যের কেমিক্যাল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু সমাধান জেনে নিন।

Manual5 Ad Code

 * শসায় রয়েছে ত্বক পরিষ্কার করার উপাদান। তাই এটি চোখের নিচে কালো দাগ দূর করতেও বিশেষ কার্যকর। প্রথমে শসা গোল গোল করে কেটে নিতে হবে। এরপর তা কিছুক্ষণের জন্য ফ্রিজ়ে রেখে ঠান্ডা করে নিন। তারপর চোখের পাতার ওপর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। পরে পানি দিয়ে ধুয়ে নিন চোখমুখ।

Manual8 Ad Code

 * আলু পাতলা পাতলা করে কেটে নিন। চোখের ওপর আলুর ওই ফালি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিতে হবে। পরে পানি দিয়ে ধুয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে আমন্ড অয়েল ম্যাসাজ করে নিলে ভালো ফল পাবেন।

Manual8 Ad Code

 * কয়েকটি পুদিনা পাতা থেঁতলে রস বের করে নিন। এবার ওই রস চোখের চারপাশে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এভাবে দূর হতে পারে চোখের নিচের কালো দাগ।

Manual7 Ad Code

 * পরিমাণমতো তুলো ভিজিয়ে নিন গোলাপজলে। চোখের পাতার ওপর রেখে দিন ১০ মিনিট। নিয়মিত ব্যবহারে দেখবেন, ধীরে ধীরে চোখের নিচের কালচে ভাব দূর হতে শুরু করেছে।

 * এ ছাড়া ডার্ক সার্কেল দূরে রাখার জন্য প্রচুর পরিমাণে তাজা ফল ও পানি খেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code