বানিয়াচংয়ে নির্বাচন জয়-পরাজয় প্রার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৬

বানিয়াচংয়ে নির্বাচন জয়-পরাজয়  প্রার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০

Manual8 Ad Code
indexসুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৪ এপ্রিল) সকাল ৯টায় পুকড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য পূর্ব পুকড়া গ্রামের ছুরত আলী ও পরাজিত প্রার্থী নোয়াগাঁও গ্রামের জুয়েল মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
Manual6 Ad Code

আহতদের মধ্যে করিম (৩৫), কাজল (২০), আবদুল জলিল (৩৫), উজ্জ্বল (২৫), আবদুল আজিজ (৩৫), ইসরাক (৩০), আবদুল হামিদ (৩৫), আবদুর রাহিম (২৫), হাবিবুর (৩৫), দুলাল (৩২), জামাল (৪০), মুসা (১৮), দুলাল-দুই (২০) ও এহসানসহ (২৬) ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়- শনিবার (২৩ এপ্রিল) বানিয়াচং উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পুকড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য পদে ছুরত আলী নির্বাচিত হন। রাতে তার পক্ষের লোকজন বিজয় মিছিল বের করলে পরাজিত সদস্য প্রার্থী জুয়েলের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রোববার সকালে দুইপক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

Manual4 Ad Code

দুপুরে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান- বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code