সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বাহার মিয়া (৪৮) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্যকে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে পৌর শহরের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাহার জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের নাসির মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ মামুন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে মামুন রাতে বাহারকে শহরের পীরবাড়ি এলাকার মিন্দালিপাড়ায় ডেকে এনে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। পরে মামুন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আটক মামুন জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের শাফি মিয়ার ছেলে।
ওসি আরো জানান- নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও মামুন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা তাৎক্ষণিকভাবে স্বীকার করেছে। তবে এই ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি