আবারও পিছিয়ে কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬

আবারও পিছিয়ে কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

Manual4 Ad Code

kibriaসুরমা মেইল নিউজ : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সাক্ষ্য গ্রহণের তারিখ নির্দিষ্ট থাকলেও তা হয়নি। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান- বিচারক আদালতে আসতে না পারায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আজ আসামিদেরকেও আদালতে উপস্থিত করা হয়নি। কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।

হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট দ্রুত বিচার আদালতে এসেছিল কিবরিয়া হত্যা মামলাটি। দ্রুত বিচার আদালতে মামলাটি ৯০ কার্যদিবসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এ সময় পেরিয়ে যাওয়ায় নিয়মানুযায়ী ১৫ কর্মদিবস করে দুই দফা সময় বাড়ানো হয়। সেই সময় শেষ হয় গত বছরের ৯ ডিসেম্বর।

Manual6 Ad Code

এমতাবস্থায় মামলার কার্যক্রম সিলেট দ্রুত বিচার আদালতে রাখতে গত ৬ জানুয়ারি আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ১১ মার্চ থেকে পুনরায় দ্রুত বিচার আদালতে বিচার শুরু হয় আলোচিত এ মামলার।

Manual4 Ad Code

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code