সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : জঙ্গি সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানোর পর গ্রেপ্তারকৃত পাঁচ বাংলাদেশির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মুনসুর আলী আরিফ এ রিমান্ডের আবেদন করেন।এর আগে সিঙ্গাপুর কর্তৃপক্ষ সেখানে অবস্থানরত আটজন বাংলাদেশিকে আটক করে। গত জানুয়ারিতে একই ধরনের অভিযোগে ২৭জনকে আটকের পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
Design and developed by ওয়েব হোম বিডি