ঘরেই তৈরি করুন তৈলাক্ত ত্বকের জন্য স্ক্রাব

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মে ৯, ২০১৬

ঘরেই তৈরি করুন তৈলাক্ত ত্বকের জন্য  স্ক্রাব

Manual8 Ad Code

homemade-oatmeal-scrubলাইফ স্টাইল : তৈলাক্ত ত্বকে ধুলাবালি জমে বেশি। ফলে ব্রণের সমস্যাও বেশি দেখা যায় এ ধরনের ত্বক। তৈলাক্ত ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি সপ্তাহে কয়েকদিন স্ক্রাবিং করা জরুরি। ত্বকের অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি মরা চামড়া দূর করবে শসা, ওটমিল ও অ্যালোভেরা দিয়ে তৈরি বিশেষ এ স্ক্রাব। জেনে নিন কীভাবে তৈরি করবেন স্ক্রাব- স্ক্রাবটি তৈরি করতে প্রয়োজন হবে ১টি শসা, ১ টেবিল চামচ ওটমিল ও ২ টেবিল চামচ অ্যালোভেরার জেল। প্রথমে শসা পেস্ট করুন। ওটমিল ও শসা একসঙ্গে মেশান। অ্যালোভেরার জেল মিশিয়ে নিন মিশ্রণে। পেস্টটি ধীরে ধীরে ঘষুন ত্বকে। ১০ মিনিট ঘষে আরও ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে মুছে নিন ত্বক।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code