শাবি শাখা ছাত্রলীগ ১৪ বছর পর পূর্ণাঙ্গ কমিটি

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ৯, ২০১৬

শাবি শাখা ছাত্রলীগ ১৪ বছর পর পূর্ণাঙ্গ কমিটি

Manual7 Ad Code

59036

সুরমা মেইল নিউজ : দীর্ঘ ১৪ বছর পর পূর্ণাঙ্গ কমিটির দেখা পেলো শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। চলমান ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের তিন বছর পর কমিটি পুর্নাঙ্গ হলেও এর আগের ১১ বছরের ইতিহাসে পুর্নাঙ্গ রুপ পায়নি বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার কমিটি। রবিবার রাতে ১৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

Manual3 Ad Code

২০১৩ সালের ৮ মে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার পর দীর্ঘ তিনবছরে অভ্যন্তরীণ সমস্যা ও নিজেদের মধ্যে কোন্দলের কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি শাবি ছাত্রলীগ।

Manual6 Ad Code

সোমবার সকাল সাড়ে ১১ টায় স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির লিস্ট নিয়ে শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ এবং সাধারণ সম্পাদক ইমরান খান বিশ^বিদ্যালয়ে আসছেন এমন খবরে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে ভীড় জমায়। পরবর্তীতে তারা ক্যাম্পাসে প্রবেশকালে ফুলেল শুভেচ্ছা পায়। এসময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ প্রভৃতি স্লোগান মুখরিত মিছিল নিয়ে নেতাকর্মীরা কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। সাধারণ সম্পাদক ইমরান খানের পরিচালনায় এবং সভাপতি পার্থের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি অঞ্জন রায়, ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাস প্রমুখ।

সাধারণ সম্পাদক ইমরান খান পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এ পূর্ণাঙ্গ কমিটির নেতাদের পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে শাবি ছাত্রলীগের কার্যক্রম আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Manual1 Ad Code

পরবর্তীতে ভিসি আমিনুল হক ভ’ইয়া’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতাকর্মীরা। এসময় ভিসি নবগঠিত কমিটিকে স্বাগত জানান। তিনি বলেন, শিক্ষাকে অব্যাহত রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রগতির পথে শাবি ছাত্রলীগ বলিষ্ঠ ভ’মিকা পালন করবে। এছাড়া কমিটিতে যারা স্থান পায়নি সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে চলার আহ্বান জানান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code