সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট-২ আসনের এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। একমাত্র সুশিক্ষিত জাতিই পারে সমাজকে বদলে দিতে।
সোমবার (০৯ মে) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ ‘বিশ্বনাথ আইডিয়াল একাডেমী’র ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
এহিয়া বলেন- আজকের শিশুরা আগামীতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই আমাদের আগামী দিনের এই প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে, যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে পালন করতে হবে গূরুত্বপূর্ন ভূমিকা।
তিনি বলেন- এলাকার উন্নয়নে সরকার সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়নের এধারা অব্যাহত থাকবে। এজন্য প্রয়োজন সর্বস্থরের জনসাধারণের সার্বিক সহযোগীতা।
একাডেমীর চেয়ারম্যান আকতার মিয়ার সভাপতিত্বে ও ডাইরেক্টর শাহীন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ আবদুল করিম পরিষদের উপদেষ্ঠা হাজী আবদুল হাই, অভিভাবক সাইদুর রহমান রাজু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল্লাহ আবিদ ও স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রবাসী কবির মিয়া।
এসময় অনুষ্ঠানে জাতীয় পার্টি নেতা আবুল খয়ের মেম্বার, সংগঠক ফয়জুল ইসলাম জীবন, রফিক মিয়া, ইব্রাহিম আলী, শামীম আহমদ চিসতি, ফজলু মিয়া, তৈমুছ আলী, সরওয়ার হোসেন, আবদুর রউফ, তাহির মিয়া, একাডেমীর প্রিন্সিপাল রোজিনা বেগম রাজি, শিক্ষিকা শারমিন সুলতানা, সেবা বেগম, শিপা বেগম, অর্চনা রাণী গোপ, রোজিনা আক্তার প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি