সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মে ১০, ২০১৬
আমি মেয়ে হয়ে জন্মিনি, জন্মেছিলাম মানুষ হয়ে।
এখন আমি সোমত্ত মেয়ে আপাদমস্তক এক নারী আজ আমি।
অস্তিত্ব, সমাজ কিংবা সময়ের প্রয়োজনে-
একটু একটু করে আমার মন হয়েছে মেয়ে, একটু একটু করে শরীর হয়েছে মেয়ে।
ছোটোবেলা বাবুর দেয়া সাদা জামাটা পরিয়ে দিয়েছিলেন মা,
বাবু বলেছিলেন, “আমার ছোট্ট পরী” পরীও তো মেয়ে হয়,তাই না!!!
সেদিন আমি মেয়ে হয়েছি।
প্রথম হাটতে শেখার পর বাবু তার আল্লাদি মেয়ের পায়ে ছোট্ট নুপুর দিয়েছেন,
সেই নুপুরের শব্দ একটু হলেও সেদিন আমায় মেয়ে করে তুলেছিলো।
স্কুলে প্রতিদিন ডান পাশটায় বসতে গিয়ে,
মনে আছে,ক্লাস সিক্সে প্রথম ঠিকমতো ক্রস বেল্ট পরতে শেখা, সেদিন হয়তো আমি মেয়ে হয়েছি।
ভিড় এড়িয়ে চলি এখন,
রাতে পুজো দেখা, কিংবা মেলা অন্ধকারের ব্যস্ত নগরী আমার ভাল্লাগে না।
আমার অভ্যাস এটা,কারন আমি মেয়ে।
অভ্যাস এক দিনের নয়, যেদিন বুঝতে শেখা আমি মেয়ে, অভ্যাসটা সেদিন থেকে।
যেদিন হাজারটা তনুর জায়গায় নিজেকে দাড় করাতে শিখে বারবার শিউরে উঠেছি ভয়ে,
চোখে জল আসেনি অসহায়ত্ব অনুভব করে, শুকিয়ে গিয়েছিলো অশ্রুর প্রতিটা বিন্দু।
অভ্যাসটা সেদিনের।
যে অভ্যাস আমায় মেয়ে করে তুলেছে, মনকে নয়,শরীরকে মেয়ে করে তুলেছে।
প্রথম যেদিন ঐ পাগল ছেলেটার প্রেমে পড়েছি,
আমার মন সেদিন ইচ্ছে করে আমার মন মেয়ে হয়ে যায়,
ইচ্ছে করে মেয়ে করে তোলে আমার শরীরকে।
শাড়ী, টিপ,চুড়ি, খোপা,কাজল,আলতা,নুপুর খোপা ভর্তি ফুল,আর ঠোটে হাসি, সব নিয়ে আমি মেয়ে হয়ে ওঠি। এক আচল ভালোবাসা আমায় ইচ্ছেমত মেয়ে করে তোলে।
বৈশাখ কিংবা বসন্তে আমি মেয়ে হয়ে উঠি মেয়ে হয়ে উঠি ছেলেটার সাথে কাটানো প্রতি মূহুর্তে,
আমার মন আমাকে মেয়ে করে তোলে, নির্ভরতা খুঁজে নিতে চায় ঐ পাগলাটে মায়াবি চোখজোড়ায়।
সে তখন কেবল প্রেমিক থাকে না, সে তখন প্রশান্তি হয়ে ওঠে।
আমি ইচ্ছে করে মেয়ে হই বাবুর কাছে তার স্বপ্ন হয়ে উঠতে,
মায়ের নির্ভরতা হতে। হ্যা, একমাত্র মেয়ে, মেয়ে হয়ে উঠি তাদের সম্মান হতে।
মেয়ে হই আরোও পাচ বছর পর লাল বেনারসিটা পরতে পারার লোভে,
শাঁখা আর সিথি ভরা সিঁদুরের লোভে।
মেয়ে হই আমি মা হতে পারার ক্ষমতা রাখতে পারি বলেই,
প্রতি সকালে ভিজে চুলে ওর ঘুম ভাঙাতে, আমি মেয়ে হই।
জোৎস্না রাতে ঐ পাগল ছেলেটার পাগলামি দেখার জন্য, মেয়ে হতেই হবে আমাকে।
আর মেয়ে হই নিজের হাতে রান্না করে খাইয়ে দেয়ার জন্য।
মেয়ে হই মমতার প্রতিক হয়ে সংসার আগলে রাখতে।
খুব ছোট ছোট কারন আমায় মেয়ে করে তোলে,
একটু একটু করে মেয়ে করে তোলে।
খুব তুচ্ছ কারন, তবে আমায় বদলে দেয় রোজ, আর আমি মেয়ে হয়ে উঠি।
আমার এখন মেয়ে হয়ে উঠতে ভালো লাগে,
আমি ভালবাসি মেয়ে হতে কারন এখন আমার মন আমাকে মেয়ে করে তুলেছে,
এটা আমার মেয়ে হয়ে ওঠার গল্প।
অন্য কোনো মানুষ হয়তো এই মূহুর্তে মেয়ে হয়ে উঠছে নিজের মতো করে।
তার গল্পটা অন্য, নিতান্তইই তার মতো।
কিন্তু প্রতিটা গল্পের শিরোনাম ঐ এক – “আমি মেয়ে!!!!!! ”
পুনশ্চঃ “মানুষ হয়ে জন্মে মেয়ে হওয়ার মাঝে যে সুখ আছে , তা হয়তো অনেকে নারী অনেক মেয়ে আজকে তোমার এই কবিতা পড়ার পর অনুভব করবে। নারী , মা , বোন , প্রেমিকা- সহধর্মীনির প্রতি আমাদের শ্রদ্ধা আরো বেড়ে গেলে। আরেকটু বুঝতে শিখলাম তোমাদের। ধন্যবাদ প্রজ্ঞা পারমিতা কর।”
আহসান আহসানুল হাবিব, সাহিত্য সম্পাদক, সুরমা মেইল ডটকম।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি