সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : লন্ডনের একটি মসজিদের সাবেক ইমামের বিরুদ্ধে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনকে সমর্থন করার অভিযোগ তোলার পর চাপের মুখে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। লন্ডনের হয়ে যাওয়া মেয়র নির্বাচন উপলক্ষে ক্যামেরনের বক্তব্য নিয়ে চাপের মুখে পড়ে তার দল। ইমাম সুলিমান গনি লন্ডনের নব নির্বাচিত মেয়র সাদিক খানের রাজনৈতিক মতাদর্শনের সাথেও সম্পর্কিত। ক্যামেরন দুই সপ্তাহ আগে পার্লামেন্টের হাউজ অব কমনসে বক্তৃতা দেয়ার সময় ঐ ইমামকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘সুলিমান আইএসআইএসকে সমর্থন করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, ক্যামেরন আসলে বোঝাতে চেয়েছিলেন, ঐ ইমাম একটি ইসলামিক রাষ্ট্রের সমর্থন করেন, প্রকৃত জঙ্গিদল ‘দায়েশ’ বা ‘আইএস’কে সমর্থন নয়।
তবে ক্যামেরন তার বক্তব্য ঘুরিয়ে এখন ক্ষমা চাইলেও তিনি লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খানকে নিয়েও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। তিনি পার্লামেন্টে বলেছিলেন, যে সমস্ত মানুষ ইসলামী রাষ্ট্র চায় তাদের উপর ভিত্তি করেই সাদিক খানের রাজনীতি দাঁড়িয়ে রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি