সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : ছাতকে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে এক বখাটে যুবককে ৫ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত আমির আলী দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ভাদেপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রী কাইতকোনা গ্রামের বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। সাদারাই নামক স্থানে পৌঁছলে বখাটে আমির আলী ছাত্রীকে যৌন হয়রানি করে। এসময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে বখাটে আমিরকে আটক করে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে দেন।
পুলিশ দুপুরে আমির আলীকে ভ্রাম্যমান আদালতের সামনে উপস্থিত করে। বেলা ২টায় বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছাতক উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান বখাটে আমির আলীকে ৫ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
Design and developed by ওয়েব হোম বিডি