সোমালিয়ায় আল-শাবাবের ৭ জঙ্গি নিহত

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

সোমালিয়ায় আল-শাবাবের ৭ জঙ্গি নিহত

Manual3 Ad Code

news_img-310x165

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ওয়াজিদ শহরে সরকারি বাহিনীর অভিযানে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছেন। শুক্রবার এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় কর্মকর্তারা সিনহুয়াকে জানিয়েছেন- পুলিশ ও সেনা বাহিনীর দক্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত এলিট ইউনিটের সদস্যরা আল-শাবাবের বিরুদ্ধে এই অভিযান চালিয়েছেন। স্থানীয় প্রশাসক মোহামেদ ইসাক বলেন- এই অভিযানে আমাদের বাহিনী আল-শাবাবের সাতজন বিদ্রোহীকে হত্যা করেছে এবং বিভিন্ন প্রকার মারণাস্ত্র উদ্ধার করেছে। লড়াইয়ে আমরা আমাদের দুজন সেনা সদস্যকে হারিয়েছি। ইসাক আরো আরো বলেন- আমাদের বিশেষ এই অভিযান সফল হয়েছে এবং আল-শাবাবের আরো গোপন আস্তানায় এই অভিযান অব্যহত থাকবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code