কোন মুখে কী রকম হেয়ার কাট মানাবে

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

কোন মুখে কী রকম হেয়ার কাট মানাবে

Manual7 Ad Code
images (1)
সুরমা মেইল : চুল কাটার আগে আপনার মুখের গড়ন কেমন তা অবশ্যই বুঝে নেওয়া উচিত। একেক জনের মুখের আদল একেকরকম। কারো মুখ গোলাকার তো কারো মুখ লম্বা। কোন ধরনের মুখের গড়নে কেমন চুলের ছাঁট মানাবে জেনে নিন তারই কিছু টিপস-
১. ডিম্বাকার মুখ: যেসব পুরুষের মুখ ডিম্বাকার তাদের মুখে সব ধরনের চুলের ছাঁটই মানায়। মাথার পাশের চুলগুলো একদম ছোট করে নিন। মাথার সামনের দিকে একটু বড় চুল রাখুন। নারীদের মুখের আকার ডিম্বাকার হলে, তারা সব ধরনের হেয়ার স্টাইলই করতে পারেন।
২. গোলাকার মুখ: পুরুষদের গোলাকার মুখ হলে, মাথার মাঝখানে একটু বড় বড় চুল রাখুন। পাশের দিকের চুলগুলো ছোট করে কেটে নিন। তাতে আপনার মুখ ততটা গোল দেখাবে না। গোল মুখের নারীরা লম্বা চুল রাখুন। চুলে স্ট্রেটনিং করাবেন না, বরং লেয়ার কাট করুন।
৩. চৌকো মুখ: ছেলেদের ক্ষেত্রে মুখ চৌকো হলে চেষ্টা করবেন চুলকে ব্যাক ব্রাশ করে রাখার। পাশের চুলগুলো বেশি ছোট করবেন না। মেয়েদের মুখ চৌকো হলে অবশ্যই থুতনি পর্যন্ত চুলের একটি লেয়ার রাখুন। অন্য লেয়ারটি ঘাড় অবধি নামিয়ে দিন।
৪. পান পাতা মুখ: যেসব ছেলেদের পান পাতা মুখ, তারা স্বাভাবিকভাবে চুল কাটুন। চাইলে চুল কোঁকড়া করে নিতে পারেন। অন্যদিকে যেসব নারীদের পান পাতা মুখ, তারা ছোট করে চুল কাটবেন না। লম্বা চুল রাখুন।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code