অমরাবতি! তুমি কি আগ্রাসী? 

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

অমরাবতি! তুমি কি আগ্রাসী? 

Manual5 Ad Code

প্রচ্ছদ ছবিতে ইন্তেখাব

Manual8 Ad Code

সুপ্রিয় পাঠক, আজ আকিবুল আসিফের অমরাবতি সিরিজের দ্বিতীয় কবিতা। এর আগে  “উদ্দশ্যে অমরাবতি” শিরোনামে কবিতাটি আশা করি ভালো লেগেছে। অমরবতি সিরিজের সর্বশেষ কবিতা ‘এখন আমি” শীঘ্রই প্রকাশ করা হবে। পড়তে চোখ রাখুন “সুরমা মেইল ডটকম” এর সাহিত্য পাতায়।

শুভ অপরাহ্ন- আহসান আহসানুল হাবিব, সাহিত্য সম্পাদক, সুরমা মেইল ডটকম।
অমরাবতি! তুমি কি আগ্রাসী? 
আকিবুল আসিফ……………..
অমরাবতি, আজ আর স্বপ্নের গল্প নয়;

আজ তোমায় শোনাবো কিছু মিথ্যের গল্প
যার অন্তরালে সীমাহীন কাতরতায়, পড়ে আছে মুমূর্ষু সত্য।
মঙ্গল মিছিলকারী সত্যের বুকে আজ বিঁধেয়েছ রাবার বুলেট।
তোমার মিথ্যে গুলোও যেন নীল সমুদ্রে ভেসে থাকা প্রমোদতরীর মত চকচকে।
তোমার ওই মিথ্যের আগ্রাসনে যে কারও মনের ভিটে-মাটি হারানোর আশঙ্কাও চরম।
তবুও কেন জানি অভ্যস্ত হয়ে গেছি পিচঢালা ওই রাস্তার মত;
যার বুকে নিরন্তর দাপিয়ে বেড়ায় দৈত্যসম সব কালো চাকা।
পার তুমি, শুধু তুমিই পার…….

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code