সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকায় ফিউচার ব্রাইট স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় ফেল করায় সাদিয়া ইসলাম ডানা (১৮) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সাদিয়ার বাবার নাম নুরুল ইসলাম।
ছাদিয়ার পরিবার সূত্রে বলেন- এবার সে এসএসসি পরীক্ষায় অঙ্ক ও ইংরেজিতে ফেল করায় রেজাল্টের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে এবং অঝোরে কান্নাকাটি করে। রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে তার নিজ রুমে গিয়ে বিষপান করে।
টের পেয়ে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
জেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অকিল উদ্দিন জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি