সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬
রাজীব রাজ দাস…………………….
কবিতা…আমি একটি খুব খারাপ প্রেমিকা চাই!
যে কিনা সবকিছুকে ভেঙেচুরে দিতে চাইবে।
রাস্তায় মিছিল দেখলে সে উন্মাদের মতো ঝাপিয়ে পড়বে
স্লোগান দিবে মুষ্ঠিবদ্ধ হাত উচিয়ে
সমাজের অন্য প্রেমিকাদের মতো রাস্তায় প্রেমিকের হাত ধরে
থাকার থেকে সহযোদ্ধার হাতে হাত রেখে পুলিশের ব্যারিকেডের দিকে যাবে।
আমি একজন খারাপ প্রেমিকা চাই
যে কিনা রাষ্ট্রের বানানো সামাজিক আইন ভেঙে সে সিগারেট ফুকবে
তার কোমল দুই ঠোঁটে
রাতের সোডিয়াম মাখানো বাতির ঝাপসা হলুদ রঙের আলোয়
ঘর ছেড়ে পালিয়ে এসে সে ঘুমিয়ে পড়বে শহীদ মিনারে গভীর নিদ্রায় শায়িত
কোন এক অভুক্ত ঘরহীন মানুষের সাথে।
আমি একটি খারাপ প্রেমিকা চাই
যে কিনা আমাকে পাওয়ার কোন স্বপ্নে বিভোর থাকবে না
পুলিশের গুলিতে আহত যুবকের লাশ বুকে নিয়ে
আমাকে কাপুরুষ বলে গালি দিবে এখনো মুখবুঝে সহ্য করছি বলে।
আমাকে মিছিলের সামনে দাড় করিয়ে সে স্লোগান দিবে
আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবোনা।
আমি একটি খারাপ প্রেমিকাই চাই
যে একদিন ভেঙে ফেলবে এই রাষ্ট্রনামক আবদ্ধ বস্তুর শাষনতন্ত্রটিকে।
Design and developed by ওয়েব হোম বিডি