দক্ষিণ সুরমার মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৬

দক্ষিণ সুরমার মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

Manual5 Ad Code

images (1)

সুরমা মেইল নিউজ : সিলেটের দক্ষিণ সুরমায় এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সোমবার (১৬ মে) সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো: মফিজুর রহমান ভূঞা এ রায় প্রদান করেন।

Manual5 Ad Code

দণ্ডপ্রাপ্ত আসামির নাম- দেলোয়ার হোসেন (২৮)। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার সমশেরনগর রেলওয়ে কলোনীর শাহজাহান মিয়ার পুত্র। রায় ঘোষনার সময় দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে- ২০১১ সালের ৩১ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার জকিগঞ্জ রোডের কদমতলী ওভার ব্রিজ এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। গোপনে এমন সংবাদ পেয়ে র‌্যাব-৯ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৪ হাজার টাকা দামের ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর এসআই মো: শাহাদত হোসেন বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং-১/১.১.১২)) দায়ের করেন।

Manual2 Ad Code

দীর্ঘ তদন্ত শেষে দক্ষিণ সুরমা থানার এসআই মো: সোহেল রানা ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি একমাত্র দেলোয়ার হোসেনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং একই বছরের ২৭ নভেম্বর আদালতে এ মামলার বিচারকায্য শুরু হয়। দীর্ঘ শুনানী ও ৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি দেলোয়ার হোসেনকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারায় টেবিলের ৩ (খ) ক্রমিকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে উল্লেখিত দণ্ডাদেশ প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি অ্যাডভোকেট নওসাদ আহমদ চৌধুরী ও আসামিপক্ষে অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন মামলাটি পরিচালনা করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code