রেগে যাওয়ায় পুরস্কার পেলেন সোনাক্ষী

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মে ১৮, ২০১৬

রেগে যাওয়ায় পুরস্কার পেলেন সোনাক্ষী

Manual3 Ad Code
images
বিনোদন ডেস্ক : বলিউডে কয়েকবছর আগে অভিষেক ঘটলেও এখনও সেভাবে পায়ের নীচে শক্ত ভিত তৈরি করতে পারেননি সোনাক্ষী সিনহা। কিন্তু তারপরো ঝুলিতে কিছু কয়েকটি পুরস্কার রয়েছে তার। সম্প্রতি রেগে যাওয়ার কারণেও একটি পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী।
কি, অবাক হচ্ছেন নিশ্চয়ই? ভাবছেন রেগে গেলে আবার কেউ পুরস্কার পায় না কি! কিন্তু সোনাক্ষী সিনহা সত্যিই রেগে যাওয়ার কারণে পুরস্কার পেয়েছেন। ‘দ্য অ্যাংরি বার্ডস’ছবির টিম সোনাক্ষীকে এই পুরস্কার দিয়েছে। রাগের বহিঃপ্রকাশ নিয়েই বানানো হয়েছে ছবিটি। রাগকে সঠিক জায়গায়, সঠিকভাবে দেখানোর কথা বলেছে ‘দ্য অ্যাংরি বার্ডস’। দ্য অ্যাংরিজ নামে একটি ক্যাম্পেন চালু করেছিল টিম দ্য অ্যাংরি বার্ডস। যে সব সেলেব্রিটিরা ঠিকঠাক তাদের রাগ দেখিয়েছেন, তাদের পুরস্কৃত করা হবে বলে ঠিক করা হয়েছিল। সেখানেই পুরস্কারের জন্য নির্বাচিত হন সোনাক্ষী সিনহা।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code