মন্ত্রিপরিষদ বৈঠক বন্ধে উকিল নোটিশ

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

মন্ত্রিপরিষদ বৈঠক বন্ধে উকিল নোটিশ

Manual4 Ad Code

8t1n4pqq20160519145456

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতি সোমবার ‘সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের কারণে’ যানজটে দুর্ভোগ পোহাতে হয়, এজন্য এটি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উকিল নোটিশ দেওয়া হয়েছে। সাতদিন সময় বেঁধে দিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠান অ্যাডভোকেট ইউনুচ আলী আকন্দ।

নোটিশে সাতদিনের মধ্যে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত পরির্তন না করলে হাইকোর্টে রিট করা হবে বলে জানান তিনি।

Manual2 Ad Code

কোনো ধরনের ‘নিয়ম-নীতি ছাড়া’ মন্ত্রিসভার বৈঠক করার কারণ জানতে চাওয়া হয় নোটিশে। মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা রাষ্ট্রপতির বঙ্গভবনে করার যুক্তি তুলে ধরেন অ্যাডভোকেট ইউনুচ আলী। তিনি বলেন, সকল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকতে হবে বিষয়টা এমন নয়। একই সঙ্গে কোনো ধরনের আইন সংসদে উপস্থাপন করার আগে মন্ত্রিসভায় আলোচনা করতে হবে- বিষয়টা সংবিধানের সংশ্লিষ্ট ধারায় উল্লেখ নেই।

Manual7 Ad Code

সপ্তাহে একদিন মন্ত্রিসভার বৈঠক সংবিধানে উল্লেখিত ৮০ ও ৫৫ (৬) ধারার পরিপন্থি বলেও নোটিশে উল্লেখ করা হয়।

Manual7 Ad Code

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ কমিশনারকে সাতদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় রুলস অব বিজনেস ১৯৯৬ এর সংশ্লিষ্ট বিধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট মামলা করা হবে বলে জানান এ আইনজীবী।তিনি বলেন, এই আইনের ২১ ধারায় প্রতি সোমবার কেবিনেট মিটিং করার বিধান রয়েছে। কিন্ত কোন জায়গায় হবে তা সুনির্দিষ্টভাবে নেই বা প্রধানমন্ত্রীর উপস্থিতির কথাও উল্লেখ নেই।

তিনি আরো জানান- প্রতি সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠক চলাকালে যানজটসহ নানা দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। সাপ্তাহিক এ বৈঠকটি প্রধানমন্ত্রীর সচিবালয়, সংসদ সচিবালয়, অথবা অন্য কোনো স্থানে করলে জনদুর্ভোগ অনেকটা কমবে।

নোটিশে বলা হয়- প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও তারা থাকছেন না। তাদের নিয়োগের বৈধতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code