শ্রীমঙ্গলে আ.লীগের দুই বিদ্রোহী বহিষ্কার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

শ্রীমঙ্গলে আ.লীগের দুই বিদ্রোহী বহিষ্কার

Manual7 Ad Code

news_img

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের নির্দেশে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ এক পত্রের মাধ্যমে তাদের প্রাথমিক সদস্যপদ সহ দলের সকল পদ থেকে বহিষ্কার করেন।

Manual2 Ad Code

বহিষ্কৃতরা হচ্ছেন- বহিষ্কৃতরা হলেন মির্জাপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (চমশা প্রতীক) শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহি কমিটির সদস্য মো. ফিরোজ মিয়া এবং ভুনবীর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. চেরাগ আলী (আনারস প্রতীক)।

Manual7 Ad Code

এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সমর্থন কিংবা মাঠে কাজ না করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান কিংবা নির্বাচনের মাঠে কাজ করলে গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেয়া হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code