শিক্ষক হত্যার ঘটনায় গ্রেফতার শিবির নেতা হাফিজের মৃত্যু

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

শিক্ষক হত্যার ঘটনায় গ্রেফতার শিবির নেতা হাফিজের মৃত্যু

Manual8 Ad Code

download

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া শিবির নেতা হাফিজুর রহমান মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual6 Ad Code

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়- হাফিজুর রহমানকে ১৭ মে বিকেলে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানাতে পারেনি সূত্রটি।

Manual7 Ad Code

পুলিশ জানায়- হাফিজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও নগরীর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন।

২৩ এপ্রিল রাতে নগরীর ছোট বনগ্রাম এলাকা থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। ২৮ এপ্রিল তাকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়।

Manual2 Ad Code

গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় শিক্ষক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code