কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Manual7 Ad Code
index
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৩৩১ নম্বর পিলারের রেললাইনের পাশ থেকে দিপু মিয়া (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। দিপু কুলাউড়া উপজেলা কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়- দিপু মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান- মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code