কোথায় রেখেছি তোমাকে!

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

কোথায় রেখেছি তোমাকে!

Manual4 Ad Code

WP_20151126_15_03_10_Selfieকোথায়  রেখেছি  তোমাকে..!  আহসান আহসানুল হাবিব

চন্দ্র মাসের প্রথম সাঁঝ বেলা হতে-

রিক্সায় বসে, হাটতে হাটতে গভীর রাতে,

শহরান্তরি হয়ে ঘরে ফেরার পথে-

Manual1 Ad Code

হাইওয়ের বাসের জানালার প্রতিচ্ছবিতেও

এমন কি আমার পাহাড় ঘেরা নির্জন ছাদে

রাতের পর রাত , আমি এঁকেছি চাদের বলিরেখা।

 

Manual2 Ad Code

ধীরে ধীরে, চাঁদনী একটা সময়

তোমার মুখ অবয়ব ধারণ করে,

আমি তাতে সহজেই আঁকতে পারি –

তোমার চোখের কাঁপা কাঁপা পাপড়ি,

হাসিতে রাঙাতে পারি ঠোঁটের নম্রতা

চিবুকের মায়ায় পশম তিল দাগও।

এভাবে জোছনার পর জোছনা রাত পার করে যাই

চন্দ্রিমায় তোমাতে করে।

Manual7 Ad Code

 

কিন্তু চন্দ্র মাসের ঠিক এ রাত-তারিখটা আমার জানা নেই,

জানার চেষ্টাও করি নি কোনদিন!

 

“জানাতো” ? জোছনাকে ভালোবাসি-

হয়তো  “তোমাকে ভালোবাসি” বলেই।

 

 

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code