আসছে রমজান বাজারে কিনতে হচ্ছে বাড়তি দামে

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

আসছে রমজান বাজারে কিনতে হচ্ছে বাড়তি দামে

Manual8 Ad Code

images

সুরমা মেইল নিউজ : রমজানকে সামনে রেখে যেসব পণ্যের চাহিদা বেশি সেগুলোর দাম গত এক মাসে বেশ বেড়েছে। ফলে চলতি সপ্তাহে এসব পণ্যের বাড়তি দামই স্থির রয়েছে। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমনটিই লক্ষ করা গেছে।

খুচরা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৬২ টাকায়। এ ছাড়া প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকায়।

Manual6 Ad Code

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গত এক মাসে চিনির দাম বেড়েছে ১১ দশমিক ৫৪ শতাংশ এবং ছোলার দাম বেড়েছে ১৪ দশমিক ২০ শতাংশ। এক মাস আগে প্রতিকেজি চিনি ৫০ টাকা থেকে ৫৪ টাকায় এবং ছোলা ৭৮ টাকা থেকে ৮৪ ‍টাকায় বিক্রি হতো।

Manual8 Ad Code

খুচরা বাজারে প্রতিকেজি মসুর ডাল (দেশি) বিক্রি হচ্ছে ১৪৫ টাকা থেকে ১৫০ টাকা, নেপালী মসুর ডাল বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৫৫ টাকায়।

Manual3 Ad Code

তবে তেলের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতিকেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ৮৫ টাকায়। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৪৫৫ টাকায়। এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯২ টাকা থেকে ৯৫ টাকায়।

এদিকে আগের সপ্তাহে ব্রয়লার মুরগির দাম সামান্য কমেছে। খুচরা বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৬৫ টাকা থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ টাকা থেকে ১৭৫ টাকায়।

খুচরা বাজারে প্রতিকেজি গরুর মাংস ৪২০ টাকা এবং খাসির মাংস ৫৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ দাম সিটি করপোরেশন নির্ধারণ করে দিয়েছে। তবে এর এক মাস আগে থেকেই গরুর মাংসের দাম ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে।

খুচরা বাজারে প্রতি হালি ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৪ টাকা থেকে ৩৬ টাকায়, গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৩২ টাকা থেকে ৩৪ টাকায়। শুক্রবার পাইকারি বাজারে ব্রয়লার মুরগির একশ ডিম ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৮২০ টাকায় (একশ)। খুচরা বাজারে প্রতি হালি হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকা থেকে ৪০ টাকায়।

Manual6 Ad Code

খুচরা বাজারে প্রতি কেজি আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২২০ টাকা এবং দেশীয় রসুন বিক্রি হচ্ছে প্রতিকেজি ১১০ টাকা থেকে ১৪০ টাকায়।

খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ (দেশি) ৩৫ থেকে ৪৫ টাকায় এবং আমদানি করা পেঁয়াজ ২৫ টাকা থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে দুয়েকটি ছাড়া বেশিরভাগ কাঁচাপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। দেখা গেছে, মানভেদে প্রতিকেজি বেগুন ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, সাদা গোলাকার বেগুন ৩০ টাকায়, গাজর ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, শশা ২৫ টাকা থেকে ৩০ টাকায়, ঝিঙা ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, চিচিঙ্গা ২৫ টাকা থেকে ৩০ টাকায়, পেঁপে ৫০ টাকা থেকে ৬০ টাকা, ধুন্দুল ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, শালগম ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, বরবটি ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, কচুর ছড়ি ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, লতি ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, কাঁচামরিচ ৬০ টাকায়, টমেটো ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, করলা ৩৫ টাকা থেকে ৪০ টাকায়, ঢেঁড়স ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, উচ্ছে ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, পটল ২৫ টাকা ৩০ টাকায়, শজনে ৬০ টাকায় এবং কাকরোল ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে প্রতিটি বড় লাউ ৩৫ টাকায় এবং ছোট লাউ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি ছোট কুমড়া ২৫ টাকা থেকে ৩০ টাকা এবং বড় কুমড়া ৫০ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code