ব্যাংক ডাকাতি : ৬ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

ব্যাংক ডাকাতি : ৬ জনের ফাঁসির আদেশ

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : আশুলিয়ার কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতি ও আটজনকে হত্যার দায়ে ছয়জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। ১১ আসামির মধ্যে বাকি চারজন খালাস পেয়েছেন। মঙ্গলবার (৩১ মে) বেলা সাড়ে এগারটায় এ রায় ঘোষণা করেন ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামানের আদালত।

Manual3 Ad Code

মামলার আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৭ সদস্যসহ মোট ১১ জন। তারা হলেন- বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো: জসীমউদ্দিন, আব্দুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা। আসামিদের মধ্যে পলাশ পলাতক, অন্য দশজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

গত ২১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। গত ১ ফেব্রুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

Manual6 Ad Code

গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় দুর্র্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতদের বাধা দিলে ওই ব্যাংকের কর্মচারীসহ আটজনকে ছুরিকাঘাতে ও গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। গত বছরের ১ ডিসেম্বর ওই ১১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে আশুলিয়া থানা পুলিশ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code