হবিগঞ্জের রাজাকার এক ভাইয়ের ফাঁসি, দু’ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জুন ১, ২০১৬

হবিগঞ্জের রাজাকার এক ভাইয়ের ফাঁসি, দু’ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

Manual5 Ad Code

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩ ভাইয়ের রায় ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে মহিবুর রহমান বড় মিয়ার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এ তিন ভাইয়ের বিরুদ্ধে আনা চারটি মানবতাবিরোধী অপরাধের সবগুলোই প্রমাণিত হয়েছে।

Manual2 Ad Code

একাত্তরের  মুক্তিযুদ্ধের সময় বানিয়াচংয়ের বিভিন্ন গ্রামে হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে সবগুলোই প্রমাণিত হওয়ায় এসব সাজা পেয়েছেন এ তিন ভাই।

Manual2 Ad Code

বুধবার (০১ জুন) সকালে এ রায় দেন চেয়ারম্যান বিচারপতি মো: আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো: শাহিনুর ইসলাম ও বিচারপতি মো: সোহরাওয়ারদী।

সকাল ১০টা ৩৫ মিনিট থেকে বেলা বারটা ১০ মিনিট পর্যন্ত ২৪০ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান বিচারপতিরা।

বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো: সোহরাওয়ারদী রায়ের প্রথম অংশ পাঠ করেন। এরপর রায়ের দ্বিতীয় অংশ পড়ে শোনান বিচারিক প্যানেলের অন্য সদস্য বিচারপতি মো: শাহিনুর ইসলাম। সবশেষে রায়ের মূল অংশ বা সাজা ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক।

এর আগে সকাল নয়টায় রায় শোনাতে মহিবুর-মুজিবুর-রাজ্জাককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এনে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সকাল সোয়া দশটায় তাদেরকে এজলাসকক্ষের আসামির কাঠগড়ায় তোলা হয়। সকাল সাড়ে দশটার পরে এজলাসে বসেন ট্রাইব্যুনালের তিন সদস্য। চেয়ারম্যানের সংক্ষিপ্ত সূচনা বক্তব্যের পর রায় ঘোষণা শুরু হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code