ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ১, ২০১৬

ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

Manual7 Ad Code

images (1)

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সকল আসামী উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়ে। বুধবার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে সকল আসামিকে আদালতে হাজির হয়নি। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণের তারিখ আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করেন।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান- বুধবার মামলার সকল আসামি আদালতে হাজির হয়নি। তাই আদালত সাক্ষ্যগ্রহণ না করে বৃহস্পতিবার তারিখ নির্ধারণ করেন। কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code