হবিগঞ্জ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

হবিগঞ্জ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

Manual3 Ad Code
Bass-Trak20160215033934সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় আজ ভোর ৫ ঘটিকার সময় ঢাকা থেকে সিলেট আসার সময় একটি  যাত্রীবাহী  বাস পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহত ২ যাত্রীর মধ্যে সিলেট জেলার জকিগজ্ঞ উপজেলার সুলতানপুর গ্রামের মানিক মিয়ার (৪০)   তিনি দুবাই থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়। নিহত অপর নারী (৩০) যাত্রীর পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিদেশ ফেরত অন্তত ৩০ যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। বাহুবলের হাফিজপুর এলাকায়  এসে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
Manual8 Ad Code

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ  থানার পুলিশ নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পাঠায়।

শায়েস্তাগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি জানিয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code