প্রেম নিবেদনের ১০টি পৃথিবীবিখ্যাত পংক্তি

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

প্রেম নিবেদনের ১০টি পৃথিবীবিখ্যাত পংক্তি

Manual1 Ad Code

Boy-propose-thereport24লাইফস্টাইল ডেস্ক : যাকে ভালবাসেন তাকে আজ না হোক ভালবাসার কথা তো বলতেই হবে। কিন্তু কীভাবে বলবেন? কী বলে মন জয় করে নেবেন তার? রইল প্রেম নিবেদনের পৃথিবীবিখ্যাত ১০টি পংক্তি। এগুলো থেকে শিক্ষা নিন, অনুপ্রাণিত হোন। তারপর তৈরি করে নিন নিজের ভালবাসার সঠিক অভিব্যক্তি।

১। তুমি, শুধু তুমি কাছে থাকলে আমি বুঝি আমি বেঁচে আছি। অন্য পুরুষরা দাবি করে, তারা নাকি পরীর দেখা পেয়েছে। আমি দেখেছি শুধু তোমাকে, আর সেটুকুই আমার পক্ষে যথেষ্ট।

Manual8 Ad Code

— জর্জ মুর(আইরিশ ঔপন্যাসিক)

২। তোমাকে যে ভালবাসি তা কেবল তুমি কেমন মানুষ তা দেখে নয়, তোমার সংস্পর্শে আমি যেমনটা হয়ে উঠি তার আকর্ষণেও।
— এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং (১৯শ শতকের ব্রিটিশ কবি)

Manual1 Ad Code

৩। হৃদয়ের সবটুকু দিয়ে তোমার কাছে মিনতি করছি, তোমার মন আর আমাদের মধ্যেকার ভালবাসার সবটুকু আমাকে জানতে দিও।
— সম্রাট অষ্টম হেনরি (১৬শ শতকের ইংল্যান্ড সম্রাট)

Manual3 Ad Code

৪। ভালবাসা কী তা জানতে পেরেছি তোমার জন্যই।
— হারমান হেস (জার্মান কবি,ঔপন্যাসিক)

৫। এসো, আমরা প্রেমকে অমর করে দিই।
— হার্বার্ট ট্রেঞ্চ (আইরিশ কবি)

৬। ভালোবাসা, এসো, ঘুমিয়ে পড়ো হে, আমার নিকটে এসে, আমি জানি, আমি তোমার প্রেমের জোয়ারে গিয়েছি ভেসে
— রবার্ট ব্রাউনিং (১৯শ শকের ব্রিটিশ কবি)

৭। আমি তোমায় ভালবাসি, আমৃত্যু ভালবাসব, আর মৃত্যূত্তর জীবন বলে যদি কিছু থাকে সেই জীবনেও ভালবেসে যাব তোমাকে।
— কাসান্দ্রা ক্লেয়ার (মার্কিন ঔপন্যাসিক)

৮। আমার অন্তরতম অন্তরে, যেখানে আমি একেবারে একা, সেখানে তোমার ঝর্ণাধারা কখনও শুকোবার নয়।
— পার্ল এস বাক (আমেরিকান ঔপন্যাসিক)

৯। তোমার কাছে আমার যত ঋণ, সে ঋণ কভু শোধ হবার নয়, যতই করি অর্থ ব্যয় আর যতই করি দিবস অপচয়।
— জেসি বেল রিটেনহাউস (আমেরিকান কবি)

১০। সবচেয়ে জরুরি কথাটিই বলা সবচেয়ে কঠিন, কারণ শব্দের বাঁধনে কথার অর্থ খাটো হয়ে আসে।
— স্টিফেন কিং (আমেরিকান কথাসাহিত্যিক)

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code